• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline
ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

রাজশাহীতে এইচএসসির পাঁচ পরীক্ষার্থীর জামিন

সনি নিউজ / ৩৬ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহীতে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। রাজশাহীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার হয়েছিলেন তারা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি ও রাকিবুর রহমান। এর মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানায় দায়েরকৃত মামলার আসামি। এছাড়া রাকিবুর রহমান বোয়ালিয়া থানায় দায়েরকৃত মামলার আসামি। শনিবার দুপুরে নিজেদের আইনজীবীর মাধ্যমে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে (সিএমএম) জামিন আবেদন জানানো হয়। জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।

এদিকে রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক আমান উল্লাহ জানান, রাজশাহী জেলা জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিনপ্রাপ্ত এ দুই শিক্ষার্থী হলেন- ইমরান ফরহাদ ও সৌরভ আলী। এর মধ্যে ইমরান রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি। আর সৌরভ পুঠিয়া থানায় দায়েরকৃত মামলার আসামি। আদালত জামিন আদেশ হওয়ার পর স্বজনেরা এ শিক্ষার্থীদের মুক্তির জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চলমান কোটা আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার মামলায় আটকদের মধ্যে কোনো এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে সরকার আইনি সহায়তা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category