মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেগম জিয়াকে একদিনও বন্দি রাখার আইনগত ভিত্তি নাই, মহিলা দলের সভানেত্রী এ্যাড: রওশন আরা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১০, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বেগম খালেদা জিয়াকে একটি সাজানো মিথ্যা মামলায় অবৈধ ভাবে সাজা দিয়ে আজ ৬টি বছর বন্দি করে রেখেছেন। এই মামলায় বেগম খালেদা জিয়াকে একদিনও বন্দি রাখার আইনগত কোন ভিত্তি নাই বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী এ্যাড: রওশন আরা পপি।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগর মহিলা দল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ্যাডভোকেট রওশন আরা বলেন, সি.আর.পি.সি ৪৯৭ ধারায় স্পষ্ট উল্লেখ আছে, শিশু, মহিলা, বৃদ্ধ এবং অসুস্থ হলে সে জামিন পেতে হকদার, সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন বয়স্ক মহিলা ও গুরুত্বর অসুস্থ সব দিক বিবেচনা করে তিনি সাথে সাথেই জামিন পেতে হকদার। অথচ এই ফ্যাসিষ্ট অবৈধ সরকার শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে ভয় পেয়ে জোর করে বন্দি করে রেখেছেন। আমারা এর তীব্র নিন্দা জানাই সেই সাথে অতিবিলম্বে নিশ্বর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জোর দাবী জানান তারা।

তিনি আরও বলেন, এ্যাডভোকেট শফিকুল হক মিলন ঢাকা আদালত থেকে জামিন পাওয়ার পরও তার মুক্তি মিলেনি। উনাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

সরকারের নির্দেশে বাংলাদেশ বিচারিক আদালত, রাজনৈতিক মামলা গুলো দ্রুত নিষ্পত্তি করে সাজা দেবার জন্যই মাসে দুই থেকে তিনটি করে ডেট ফেলছেন। অথচ, খুন, রাহাজানি, ডাকাতি, মাদক সহ অন্যান্য মামলাগুলো বছরে ৪টা থেকে ৫ টা ডেট ফেলা হয়। একই আদালত সরকারের নির্দেশে পরিচালিত হচ্ছে। যা আইন পরিপন্থি।

রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যাপিকা সখিনা খাতুন খুকুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভিন টুকটুকি, সহ সভানেত্রী নূরজাহান বেগম, মহানগর মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক আসমাউল হোসনা ফেরদৌসি প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি স্মরিকলিপি প্রদান

তিন দফা দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

পুঠিয়ায় হাট ইজারাদারকে হত্যার চেষ্টা, গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

দ্বিতীয় বিয়ে করে ইসলাম কবুল করেন রাখি, দুর্গাপুজোয় শাঁখা-পলা উঠল হাতে!

The heart of Nintendo’s new console isn’t the Switch

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা নিহত: মূল হোতাসহ তিনজন গ্রেপ্তার

ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ—রাজশাহীতে গ্রেপ্তার যুবক

The Time Is Running Out! Think About These 6 Ways To Change Your Peaceful

পেছনে তাকানোর সময় নেই রিধি ডোগরার