সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারতের কারাগারে কাটল পাকিস্তানি নাগরিকের দুই যুগ, অবশেষে মুক্তি

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৬, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: শিকার করতে এসে আসগর আলী বুঝতেই পারেননি পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চলে এসেছেন! যা হবার তাই হলো—আসগরকে আটক করে ভারতের নিরাপত্তা বাহিনী। এরপর নির্যাতন, একের পর এক মামলা। তাতেই ভারতের জেলে কাটে তার দীর্ঘ ২৫ বছর।

দুই যুগ বন্দি থাকার পর আসগরকে নির্দোষ বলে মুক্তি দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই তিনি পাকিস্তানে ফিরে আসেন। দ্য নিউজের বরাতে জিও টিভি জানিয়েছে, এই সময়ে তার উপর দুটি মামলায় সাজা দেওয়া হয়েছিল। মূলত তিনি ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়েন।

দেশে ফেরার পর নিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ ও আবেগঘন সংবর্ধনা জানান। পাকিস্তানের সাদিকাবাদে থাকেন আসগর। ২০০০ সালে শিকার করার সময় ভুল করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। তখনই তাকে ভারতীয় বাহিনী আটক করে এবং পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

একটি ভারতীয় আদালত তাকে ২০১০ সাল পর্যন্ত কারাদণ্ড দেয়। তবে সাজা শেষ হওয়ার ঠিক আগে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়। আসগর আলীর দাবি, কারাগারে থাকার সময়ই তাকে একটি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়। নতুন অভিযোগের ভিত্তিতে আরেকটি আদালত তার সাজা আরও বাড়িয়ে দেয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেন। আদালত তার আবেদন গ্রহণ করে অবশেষে মুক্তির নির্দেশ দেন।

আসগর আলী বলেন, ভারতীয় কারাগারে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সব মামলাই ছিল মিথ্যা। আগসর বলেন, সীমান্ত ভুল করে পার হওয়ার কারণেই এত বছর কারাবন্দি থাকতে হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নগরীতে পৃথক দুটি অভিযানে মাদক সহ গ্রেপ্তার দুই

রাজশাহীতে প্রস্তুত হযরত শাহ মখদুম (রহঃ) ঈদগাহ

পবায় আ’লীগের বিপক্ষে প্রার্থী হওয়ায় জেবর ও মাসুমকে দল থেকে বহিষ্কার

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

মায়ের জন্য জেলগেটে অপেক্ষা দুই শিশুর, কারাগারে দুধের সন্তানসহ শিল্পী

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

রাজশাহী নগরীতে গাঁজা ও বিদেশি মদসহ ২ জন গ্রেপ্তার

নগরীতে পুকুর ভরাট শেষে নাটকীয় অভিযান, জনমনে প্রশ্ন

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক