সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারতীয়দের লাখ লাখ সুইস একাউন্টের তথ্য দিল সুইজারল্যান্ড

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১০, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ

প্রবাসী নাগরিক ও সংস্থার প্রায় ৩৪ লাখ সুইস ব্যাংক একাউন্টের তথ্য ভারত সরকারকে দিয়েছে সুইজারল্যান্ড।

 ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১০১টি দেশে ছড়িয়ে রয়েছেন ওই প্রবাসী নাগরিক ও ভারতীয় সংস্থাগুলি। এ নিয়ে টানা চতুর্থ বারের মতো ভারতকে এই ব্যাংক একাউন্টের তথ্য দিল সুইজারল্যান্ড। ২০১৯ সালে প্রথমবার ভারতীয় কর্তৃপক্ষকে এমন তথ্য দেয় তারা।

 
সোমবার (১০ অক্টোবর) সুইজারল্যান্ডের ফেডারাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের (এফটিএ) কর্মকর্তারা জানান, ভারতের সঙ্গে সুইজারল্যান্ডের স্বয়ংক্রিয় তথ্য বিনিময় চুক্তির অংশ হিসেবে সেপ্টেম্বরে এ তথ্য জানানো হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরেও এ ধরনের তথ্য বিনিময় হবে বলে জানিয়েছেন এফটিএ’র কর্মকর্তারা।  
 
নাম প্রকাশ না করার শর্তে এফটিএ’র এক কর্মকর্তা জানিয়েছেন, ওই অ্যাকাউন্টগুলি বেশির ভাগই ভারতীয় ব্যবসায়ী, প্রবাসীদের নামে রয়েছে। তাদের অনেকেই আমেরিকা, ব্রিটেনসহ একাধিক দক্ষিণ-পূর্ব এশীয় দেশে রয়েছেন।  
 
এফটিএ আরও জানিয়েছ, ব্যাংক অ্যাকাউন্টগুলি যেসব ব্যক্তি বা সংস্থার, তাদের নাম-ঠিকানা ছাড়াও ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং আয়ের সম্পূর্ণ বিবরণও ভারতের হাতে তুলে দিয়েছে সুইস কর্তৃপক্ষ। এছাড়া, ওই ব্যাংক একাউন্টগুলির মালিক এই মুহূর্তে কোন দেশে বসবাস করছেন এবং ওই একাউন্টে কত অর্থ রয়েছে তাও জানানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“শত্রুতায় থেমে গেল মাঠের ঘাম, রাজশাহীতে হার মানলেন এক পরিশ্রমী কৃষক”

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

দ্বিতীয় বিয়ে নিয়ে কেন এত আলোচনা

দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন: এদিকে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

রাজশাহীতে ডা. কাজেম আলী হত্যার বছর ঘুরলেও শনাক্ত হয়নি হত্যাকারী

‘আ.লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না’

রাজশাহীর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু আটক

“অবৈধ পদোন্নতির চাপ, থানায় জিডি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের”

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন