বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজধানীর বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজধানী বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ৯টার পর লাগা এ আগুন ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেছেন, “আমরা ভেতরে তল্লাশি করছি। আটকে পড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয় নাই। আগুন নিয়ন্ত্রণে তারপরও ভেতরে ধোঁয়া আছে। আমরা আমরা যতজন পারছি জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি।”

এদিকে জানা গেছে, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে বডি ব্যাগ নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া তখন অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত