শুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৪, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ। সারাদেশের ন্যায় রাজশাহীতেও আজ শুক্রবার দিনভর নানা কর্মসূচির মধ্যদিয়ে বর্ণিল আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারু কলা বিভাগও নানা কর্মসূচি পালন করে।

বর্ষবরণ এ উপলক্ষ্যে সকাল দশটায় সিএন্ডবি মোড় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে শিশু একাডেমি চত্বরে সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুুুদ হোসেন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির ঐতিহ্য হলো পহেলা বৈশাখ। এ জাতি যত দিন বেঁচে থাকবে, তত দিন এই ঐতিহ্য বেঁচে থাকবে। এ দিবসটি উদ্যাপনের মাধ্যমে নতুন প্রজন্ম বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য সর্ম্পকে জানবে এবং লালন করবে। পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের মেলা। এর মাধ্যমে জাতীয় জীবনে নতুন নতুন আনন্দ আসবে এবং বাঙালি জাতির সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে বলে তাঁরা কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশু শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, রাজশাহী সরকারী মহিলা কলেজ, চারুকলা মহা বিদ্যালয়ের উদ্যোগেও নববর্ষ বরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

ইয়ামিনকে এপিসি থেকে ফেলে মৃত্যু নিশ্চিতের ঘটনায় অভিযুক্ত এএসআই গ্রেফতার

নগরীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ ও অবিহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্ণে পরিকল্পিত অপতৎপরতার অভিযোগ বদলিকৃত সাবেক অধ্যক্ষ ও সহযোগীর বিরুদ্ধে তদন্তের দাবি

রাজশাহী নগরীতে দুইজন কুখ্যাত ছিনতাইকারি গ্রেফতার

দুদকের মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারীর ৪ বছর কারাদন্ড

পুলিশ লাইন স্কুল কান্ডে দুই মামলায় জামিন পেলেন আসামিরা

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর