বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

অনলাইন ডেস্ক: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া দশজনের মধ্যে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র ৭ জন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ সদস্য আছেন।

পার্বত্য জেলা বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিন সদস্যকে।

র‍্যাবের পৃথক এসব অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা ছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জঙ্গিবিরোধী যৌথবাহিনীর অভিযান শুরুর কারণে চট্টগ্রামের পার্বত্য কয়েকটি এলাকায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসব এলাকার মধ্যে রয়েছে বান্দরবানের রোয়াংছড়ি, রোমা উপজেলাসহ দুর্গম আরও কিছু পার্বত্য এলাকা।

র‍্যাব জানায়, সম্প্রতি দেশের ১৯ জেলা থেকে ৫৫ জন তরুণ জঙ্গিবাদে জড়াতে বাড়ি ছেড়েছে। তারা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অধীনে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় প্রশিক্ষণ নিচ্ছে৷ বাড়ি ছাড়া ১২ জনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে এমনটা জানা গেছে।

বাড়িছাড়া তরুণদের গ্রেপ্তারে গত ১০ অক্টোবর থেকে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ অন্য বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে।

এর আগে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, যৌথবাহিনীর অভিযানের কারণে চট্টগ্রামের পার্বত্য দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তার স্বার্থে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, ‘নিরুদ্দেশ হওয়া তরুণদের মধ্যে যে ১২ জনকে আমরা গ্রেপ্তার করেছিলাম, তাদের তথ্যের ভিত্তিতেই আমরা জানতে পারি অন্য তরুণরা পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে। সেখানে গত ১০ অক্টোবর থেকে অপারেশন চালানো হচ্ছে। অপারেশনে বেশ অগ্রগতি হয়েছে, আমরা বেশ কিছু দূর পর্যন্ত চলে এসেছি। আশা করছি দ্রুত সময়ে কয়েকজনকে আইনের আওতায় আনতে পারব।’ যেহেতু বান্দরবানের জায়গাটা দুর্গম, ঝুঁকিপূর্ণ এবং পর্যটকরা ঘোরাফেরা করেন। এজন্য স্থানীয় প্রশাসন ওই এলাকায় পর্যটক যেতে নিষিদ্ধ করেছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছিন্নতাবাদীদের একটি ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে তথ্য, তাতে দুর্গম অঞ্চলে স্থায়ী হতে সাপোর্ট লাগে। যে কেউ গিয়ে সেখানে স্থায়ী হতে পারবে না। এজন্যই বিচ্ছিন্নতবাদী কিছু সংগঠন নিরুদ্দেশ ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া, রসদ সাপ্লাই করা- এগুলো করছে বলে আমরা তথ্য পেয়েছি। এই তথ্যের ভিত্তিতেই আমরা সেখানে অভিযান চালাচ্ছি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন

রাজশাহীতে নববর্ষ বরণ ও শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

পুলিশ কমিশনারের উদ্যেগে আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ

সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা

রাবি ভর্তি পরীক্ষা: ৬ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

“নওগাঁর ডাহুকা গ্রামে ওয়াকফ্ সম্পত্তি দখল নিয়ে ভূমি দস্যুদের তাণ্ডব, পরিবারের নিরাপত্তা হুমকির মুখে”

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না: ফখরুল

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না: ফখরুল

দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান

কূটনীতির পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

আরডিএর টোল আদায় টেন্ডারে ৮টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে একটি!