রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২৫, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ
দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, একটি চেতনা নিয়ে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতাকামী মানুষ। কিন্তু সেই চেতনার যথাযথ মূল্যায়ন নেই। বাংলাদেশ বিজয়ের ৫২ বছর অতিবাহিত হতে চললো। অথচ দীর্ঘ এতো বছরেও এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসেনি। গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এখনো আন্দোলন করতে হচ্ছে। দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য।

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর সোনাদিঘী মোড়ে আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। এতে বক্তব্য রাখেন ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রাজশাহী জেলা সভাপতি ডা: ওয়াসিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও শত নাগরিক রাজশাহীর সদস্য সচিব ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, আরইউজের সাবেক সভাপতি ও গবেষক সরদার আবদুর রহমান, আরইউজের সাবেক সহ- সভাপতি আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, আরইউজের
সদস্য আহাদ আলী, কামরুজ্জামান বাদশা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। এতে অন্যদের মধ্যে আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য ও নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, আরইউজের সদস্য রেজাউল মহিম তপন, সোহরাব হোসেন সৌরভসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আরো বলেন, বিভেদের সব দেয়াল ভেঙ্গে তৈরি করতে হবে সাম্য। আর টেকসই গণতন্ত্র ও উন্নয়ন সমান্তরালে চললে স্বাধীনতার লক্ষ্য অর্জন সম্ভব। তারা অন্যায়, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবব্ধ হওয়ার আহবান জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সন্ধ্যার আকাশে আচমকা দেখা মিল্ল অদ্ভুত আলো! জল্পনার মধ্যেই সামনে এলো নতুন তত্ত্ব

রামেক হাসপাতালে সিন্ডিকেটের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন, ‘ফ্যাসিস্ট মুক্ত’ করার দাবি

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এমটির বিরুদ্ধে যত অভিযোগ

AC/DC’s singer Brian Johnson stop touring, Axl Rose is new frontman

বগুড়ায় দুই নারী খুন, জানা গেল নেপথ্য কাহিনী

ফেস্টুন সাঁটানোর অভিযোগ: বহিষ্কৃত বিএনপি নেতা শিমুলের বিরুদ্ধে আদালতের নোটিশ

চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

পঞ্চদশ সংশোধনী বাতিল ও প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া

প্রতিদ্বন্দ্বিতা নয়, নাদালের কাছে ফেদেরারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বই বেশি

অর্থ পাচার ও কালোটাকা সাদা করার কারিগর