বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, ভুয়া এসআই কারাগারে

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৬, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, ভুয়া এসআই কারাগারে

অনলাইন ডেস্ক: রংপুরের হারাগাছ পৌর এলাকায় নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহেল রানা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রানা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্রামের ফজলুর রহমানের ছেলে। সে নিজেকে পুলিশের ভুয়া এসআই পরিচয়ে ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে।

গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে হারাগাছ মেট্রোপলিটন থানার বানুপাড়া এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সোহেল মিয়া হাতীবান্ধা থেকে হারাগাছে এসে নগ্ন ভিডিও পরিবারের কাছে দেখানোর ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ৩ অক্টোবর রাতে আবারো হারাগাছে গিয়ে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে স্বামী বের হয়ে এসে সোহেলকে আটক করেন। পৌর কাউন্সিলরের পরামর্শে আটক সোহেলকে মঙ্গলবার রাতে পুলিশে সোপর্দ করা হয়। ওই গৃহবধূর সাথে প্রায় দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়। এ সময় নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন সোহেল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও হারাগাছ মেট্রোপলিটন থানার এসআই নুরুজ্জামান কবির। তিনি বলেন, এ ঘটনায় গৃহবধূ হারাগাছ থানায় মামলা করেছেন। তাকে গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া শারীরিক পরীক্ষার জন্য মামলার বাদীকে মঙ্গলবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এবারও ফেঁসে যাচ্ছেন নায়িকা পরীমনি!

রাজশাহীর বাগমারায় বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন

সমন্বিত অংশগ্রহণে শিশুর প্রতি যৌন শোষণ রোধে কাজ করতে হবে : শেখ মফিজুর রহমান

ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার

রাজশাহী নগরীর পাবলিক টয়লেট সংস্কারের দাবিতে তাগিদ

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গেপ্তার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল জব্দ গ্রেপ্তার-১

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার-১

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান

সাংবাদিকতা পেশাকে বেছে নিতে চান পরীমনি