শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়

প্রতিবেদক
sonynews
জুলাই ১১, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

শুক্রবার (১১ জুলাই) পদযাত্রার একাদশ দিনে, বেলা সাড়ে ১১টায় যশোর শহরের হোটেল ওরিয়নে এ সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারী আহত ব্যক্তিরা অভিযোগ করেন, আন্দোলনের এক বছর পার হয়ে গেলেও এখনো তারা সরকারি বা দলীয় কোনো স্বীকৃতি, চিকিৎসা, পুনর্বাসন কিংবা প্রতিশ্রুত ‘জুলাই সনদ’ পাননি।

আহতদের অভিযোগ, একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো হলেও দলের শীর্ষ নেতারা সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এতে তারা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন বলে জানান।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আহতরা জোর দাবি জানান, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

সভায় এনসিপি নেতারা আহতদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, জনগণকে সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন আরও শক্তিশালী করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে কোটি টাকার হেরোইনসহ দুইজন আটক, ট্রাক জব্দ

চাহিদা পূরণ করতে, বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন মুকেশ পত্নী, জানুন পুরো ঘটনা!

“ধর্মকে ঢাল, দানকে ব্যবসা: রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ”

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

রাজশাহী নগরীতে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল ও গণসমাবেশ

ভারতকে হারালেই তোমাদের বিয়ে করব', জিম্বাবোয়ে দলকে 'ওপেন ওফার' পাক সুন্দরীর

ভারতকে হারালেই তোমাদের বিয়ে করব’, জিম্বাবোয়ে দলকে ‘ওপেন ওফার’ পাক সুন্দরীর

দৈনিক কালবেলার সাংবাদিক দুদিন ধরে নিখোঁজ