স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগীতে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত ০৪ জুলাই রাত সোয়া ১১টার দিকে রাজপাড়া থানার একটি টহল দল চন্ডিপুর কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করে চন্ডিপুর এলাকার মো. রতনের ছেলে মো. আপনকে (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

















