Thursday , 24 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
সনি নিউজ
November 24, 2022 12:08 pm
বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) নবনির্বচিত সভাপতি এসএম আব্দুল মুগণী নীরো ও সাধারন সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ১০টায় বিভাগীয় কমিশনারের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকার একটি কপি বিভাগীয় কমিশনারের হাতে তুলে দেয়া হয়। সাক্ষাতকালে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বলেন, রাজশাহী সুন্দর ও শান্তির নগরী। এখানে বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ নেই বললেই চলে।

তবে রাজশাহীতে মাদক একটি বড় সমস্যা। মাদকের কারণে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদের তাদের সন্তানের দিকে নজর দিতে হবে। এসময় আরআরইউ-এর সাংবাদিকগণ চরমাঝারদিয়ার মানুষের জীবনযাপন, রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন।

চরমাঝারদিয়ার মানুষের সবচেয়ে বড় সমস্যা যাতায়াত। বিভাগীয় কমিশনার চরমাঝারদিয়ার মানুষের যাতায়াতের জন্য একটি নৌকার ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন।

আরআরইউ-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভাগীয় কমিশনার। দেশ ও জাতীর কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য পরামর্শ দেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ মোস্তফা শিমুল, অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক রনি, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোঃ রুমেল, নিবাহী সদস্য মোঃ মিজানুর রহমান টনি, মোঃ ওয়ালিল্লাহ্, সদস্য মোঃ রাজিব আলী সরকার রাতুল, অভিলাষ দাস তমাল, এহেসান হাবিব তারা, মোঃ সারোয়ার জাহান বিপ্লব, মাসুদ আলী পুলক, মামুনুর রহমান কাঁচু, মোঃ বাবুল, মোঃ সুমন, বানী ইসরাইল প্রমূখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পৃথিবীর সবচেয়ে উচ্চতম এবং গভীরতম স্থানে পৌঁছানো প্রথম মানুষটির গল্প

ঈদে ব্যতিক্রমী উদ্যোগ: রাজশাহী সিটি কর্পোরেশন-এর ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রমের সফল সমাপ্তি

নগরীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ৮ জন পেশাদার জুয়ারী গ্রেফতার

কেমন ছিল নবিজির দাম্পত্য জীবন

নগরীতে কিশোর গ্যাং`র হামলায় যুবকের ৪৬ সেলাই

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

সনদ জালিয়াতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা চাকরিচ্যুত

দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকাসহ চোর গ্রেপ্তার

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

সফল ও দক্ষ প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর জন্মদিন….