শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ৮ জন পেশাদার জুয়ারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৬, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ৮জন পেশাদার জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রোববার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বোয়ালিয়া থানাধীন স্টেডিয়ামের মেইন গেটের পশ্চিমে চাটাইপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ৫ বোতল ফেন্সিডিল, তাস ও নগদ ১২,৩৪০টাকা জব্দ করে র‌্যাবের অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালিয়া থানাধীন সপুরা এলাকার মোঃ রাজিব (৪২), মোঃ কিসমত আলী (৪৩), মোঃ
জুয়েল (৩৮) ও মোঃ জনি রহমান (৪৪)। চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি পশ্চিমপাড়া এলাকার মোঃ মেহেদী হাসান (২৮) ও মোঃ তুষার আলী (৩০)। একই থানার ছোটবনগ্রাম এলাকার মোঃ আকাশ (২৭) ও রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকার মোঃ রুবেল হোসেন (২৭)।

শনিবার বিকেলে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল, জুয়া খেলার তাস ও নগদ ১২,৩৪০ টাকাসহ ৮ জন পেশাদার জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রকাশ্যে জুয়া খেলে এবং মাদক সেবনের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে ফেন্সিডিলগুলো রেখেছিল।

গ্রেফতারকৃত আসামীদেরকে এজাহার মূলে রাজশাহী বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আট ঘন্টার শ্রম নিশ্চিত হয়েছে শ্রমিকদের রক্তের বিনিময়ে

দ্বিতীয় বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় লিটনকে শুভেচ্ছা জ্ঞাপন

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

অর্ধনগ্ন-বিকৃত ছবি ভাইরাল, দেব অনুরাগীদের বিরুদ্ধে বয়ান জিনিয়ার

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

খুনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে কী বার্তা দিলেন আখতার

সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন সামরিক বিমান

রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন

পলকের বাড়ি রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প!