শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈদে ব্যতিক্রমী উদ্যোগ: রাজশাহী সিটি কর্পোরেশন-এর ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রমের সফল সমাপ্তি

প্রতিবেদক
sonynews
মার্চ ২৮, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো ট্রেন যাত্রীদের জন্য সহায়তা কার্যক্রম চালু করেছিল রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সংস্থাটির প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর উদ্যোগে নেওয়া এই ব্যতিক্রমী কার্যক্রম ৯ দিনব্যাপী পরিচালনার পর ২৮ মার্চ সফলভাবে শেষ হয়েছে।

জানা যায়, গত ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন রাসিক প্রশাসক। ঈদের আগে ও পরে ঘরমুখো ও কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধার্থে প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘণ্টা মোট ৩৬ জন শ্রমিক দায়িত্ব পালন করেন। তারা যাত্রীদের লাগেজ ও আসবাবপত্র বহন, নিরাপত্তা সহায়তা এবং যেকোনো হয়রানি প্রতিরোধে কাজ করেন। রেলওয়ে কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও সার্বক্ষণিক সেবা প্রদান করেন।

এই সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। ঢাকা ফেরত যাত্রী আলমগীর হোসেন জানান, পরিবারসহ ভ্রমণের সময় অতিরিক্ত লাগেজ নিয়ে বিপাকে পড়লেও সিটি কর্পোরেশনের কর্মীরা এগিয়ে এসে সবকিছু ট্রেনে তুলে দেন, যা তার জন্য বড় সহায়তা হয়েছে।

আরেক যাত্রী সুমি খাতুন বলেন, বিনামূল্যে এমন যাত্রী সহায়তা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এটি চালু রাখা উচিত। তিনি রাজশাহী সিটির এই উদ্যোগকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন।

যাত্রী সাইফুল ইসলাম বলেন, সেবার জন্য অর্থ দিতে চাইলেও কর্মীরা তা গ্রহণ করেননি। তারা জানান, প্রশাসকের নির্দেশেই বিনামূল্যে এই সেবা দেওয়া হচ্ছে। তিনি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং তারা নিজেদের প্রশাসক নয়, জনগণের সেবক হিসেবে দেখেন। পরীক্ষামূলকভাবে চালু করা এই কার্যক্রম ভবিষ্যতে চালু থাকবে কিনা, তা নির্ভর করবে জনগণের চাহিদা ও লাইসেন্সধারী কুলি শ্রমিকদের সঙ্গে সম্ভাব্য সমন্বয়ের ওপর।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর চারঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

চীনে ১ হাজার বিড়ালসহ ট্রাক আটক, আসল কারণ জেনে আঁতকে উঠলেন সবাই

হয়রানি কমাতে গণশুনানি করল রাজশাহী পাসপোর্ট ও ভিসা অফিস

অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেলেন স্কুলশিক্ষক, অতঃপর...

অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেলেন স্কুলশিক্ষক, অতঃপর…

রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ারসহ গ্রেফতার ৯

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

ট্রাফিক পুলিশের ধাওয়ায় ৫০ হাজার টাকা ফিরে পেলেন ভুক্তভোগী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪০

মা” কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ