মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ (Team Crack Platoon) আসন্ন ‘ফরমুলা এসএই জাপান ২০২৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জাপানে অবস্থান করছে। সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে তারা এই সম্মানজনক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

​আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর জাপানের ‘আইচি স্কাই এক্সপো’ ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলটি তাদের নতুন প্রকল্প ‘সিপি-অ্যাস্ট্রিয়ন’ (CP-Astrion) নিয়ে এতে অংশ নিচ্ছে। গাড়িটিতে উন্নত ব্যাটারি প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট বডি এবং অ্যারোডাইনামিক উইং ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই করা এই গাড়িটির ব্যাটারি প্রযুক্তি সরাসরি স্পন্সর করেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা।

​এদিকে, রুয়েটের এই উদ্ভাবনী দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এক বিবৃতিতে তিনি বলেন, “রুয়েট বরাবরই উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলেও তাদের স্বাক্ষর রেখে চলেছে। ‘টিম ক্র্যাক প্লাটুন’কে আন্তর্জাতিক মঞ্চে পাঠাতে পেরে রুয়েট পরিবার গর্বিত। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবিত প্রযুক্তি মানব সভ্যতাকে বিকশিত করবে এবং রুয়েটের পাশাপাশি বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।”

​উল্লেখ্য, ‘টিম ক্র্যাক প্লাটুন’ এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের ছাপ রেখেছে। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের ‘কোয়াড বাইক চ্যালেঞ্জ’, ২০১৭ ও ২০১৯ সালের ‘ফরমুলা এসএই জাপান’, ২০২৩ সালের ‘ফরমুলা এসএই সুইজারল্যান্ড’ এবং ২০২৪ সালের ‘ফরমুলা ভারত’।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

অপ্রয়োজনীয় ৯টি বিভাগ খুলে রাসিকের বিপুল অর্থ অপচয়

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy.

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস গঠনে রাজশাহীতে কর্মশালা

কোটা বাতিলের তিন দিন পর পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী

রাজশাহী কলেজে ছাত্রলীগের টর্চার সেল : নিরাপত্তাহীনতায় সাধারণ শিক্ষার্থীরা

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

জিয়া ক্ষমতা দখলকারী হিসেবে ইতিহাসে থেকে যাবে: কাদের