শুক্রবার , ২১ আগস্ট ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য হবেঃ ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
sonynews
আগস্ট ২১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য তৈরি করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহী কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সমাদৃত। তাই দেড়শত বর্ষ উদযাপন হবে রাজশাহী কলেজ পরিবারের সব প্রজন্মের এক মহামিলনের উৎসব।

রাজধানীর হেয়ার রোডে শুক্রবার ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক। রাজশাহী কলেজ আমাদের সবার মা। মায়ের সন্তানদের মতো এই প্রতিষ্ঠানের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে দেড়শত বর্ষ উদযাপন করতে হবে।

তিনি বলেন, ১৫০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। এই আয়োজন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব।

দীর্ঘ ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের মধ্য দিয়ে রাজশাহী কলেজ বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তৈরি করেছে উল্লেখ করে তিনি দেশ-বিদেশে থাকা সব প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রয়োজনে মহাদেশভিত্তিক অ্যালামনাইদের নিয়ে কমিটি গঠন করে ঐতিহাসিক এই মিলনমেলাকে স্মরণীয় করে রাখার কথাও বলেন তিনি।

ভূমিমন্ত্রী আরও বলেন, সরকারের সহযোগিতায় রাজশাহী কলেজে আধুনিক বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম, ছাত্র ও ছাত্রীদের জন্য নতুন আবাসন এবং ঐতিহাসিক খেলার মাঠের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, দুদক সচিব মো. সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এস. এম. জহুরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাঘায় ফেসবুকে মাদক ব্যবসায়ীর ভূয়া তালিকা: আতঙ্কে সাধারণ জনগণ!

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্যোগ রাসিকের

নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জনগণের ভোটাধিকার হরণ বন্ধের আহ্বান

ন্যায় ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার’- এমপি মিলন

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগম উপলক্ষে কাটাখালি পৌর আ’লীগের বর্ধিত সভা

রাজশাহীতে রেলওয়ে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি