বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে হত্যা-পলাতক সাগর গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৯, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামানিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। সাগর প্রামানিকের বাড়ি ওই গ্রামেই। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নিতে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আবদুর রাজ্জাক নামের আরেকজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর বাজারের লোকজন আমিনুলকে ধরে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আমিনুলকে হেফাজতে নিলেও উত্তেজিত এক হাজার থেকে এক হাজার ২০০ মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার ভিত্তিতে র‌্যাব ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অন্যতম আসামি সাগরকেও গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে: ডিএমপি কমিশনার

পদ্মাপাড়ে মুখে স্কচটেপ জড়ানো পিন্টুর লাশ উদ্ধার

প্রিজাইডিং অফিসারগণ ভোটের ফলাফল পরিবর্তন করেছে, রাজশাহী-১ স্বতন্ত্র প্রার্থী রাব্বানী

রাজশাহী নগরীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

কুমিল্লায় নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

রুয়েটের সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নে সমঝোতা চুক্তি

শুরু হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাবিতে একসঙ্গে পাঁচটি কোরআন পোড়ানোর ঘটনা একটি উস্কানি ও গভীর ষড়যন্ত্র

ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি