বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২০, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (বেলা ১২টায়) নগর ভবনে পরিবেশ উন্নয়ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোঃ কবির হোসেন।

সভায় রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও পরিচর্যার সার্বিক অবস্থা পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও শীতকালীন মৌসুমী ফুল গাছ রোপনের বিষয়ে আলোচনা করা হয়। শীতকালীন গাছের পরিচর্যার পর্যাপ্ত পানি স্প্রে ও গুরুত্বপূর্ণ সড়কে ধুলাবালি রোধে পানি স্প্রে বিষয়ে আলোচনা করা হয়। নতুন নতুন সড়কে প্রয়োজনীয় সংখ্যক গাছ রোপণে সরকারি হটিকালচার সেন্টারসমূহ থেকে গাছের চারা সংগ্রহ করার বিষয়ে আলোচনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ নগরীতে আগামী বছর গাছের চারা রোপণের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও নগরীর বিনোদন কেন্দ্র ও নদীর ধারে গাছের চারা রোপণ ও তা পরিচর্যায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান করা হয়।

সভায় সামাজিক বন বিভাগ রাজশাহী সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদী উজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর সহকারি বিদ্যালয় পরিদর্শক মোঃ আব্দুস সালাম, রাসিকের ভান্ডার কর্মকর্তা মোঃ আহসান হাবিব, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন কমিটির সদস্য সচিব উপসচিব মোঃ তৈমুর হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ভল্ট থেকে উদ্ধার হলো বিপুল পরিমণ মাদক, স্বর্ণালংকার ও নগদ টাকা, আটক ১

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকেই পরিচালনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশের স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

রুয়েটে ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়..পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন