শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সালমান এফ রহমানের বার্ষিক আয় ২৫ কোটি টাকা

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৮, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমানের (সালমান এফ রহমান) বার্ষিক আয় ২৫ কোটি টাকার বেশি। তার বিরুদ্ধে ১৪টি মামলা থাকলেও সবগুলোতেই অব্যাহতিপ্রাপ্ত বলে হলফনামায় উল্লেখ করেছেন এ ব্যবসায়ী।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি।

হলফনামায় সালমান এফ রহমান উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ২৫ কোটি ৩১ লাখ ২১ হাজার ২৭৩ টাকা। এর মধ্যে কৃষি খাতে তার আয় ৩ লাখ ৯৯ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানতে আয় ২৪ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৯৪৪ টাকা, চাকরির মাধ্যমে আয় ৮১ লাখ ৪১ হাজার ৭২৫ টাকা। এছাড়া ব্যাংক সুদ এবং করমুক্ত আয় যথাক্রমে ৩ হাজার ০৪ এবং ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকের এ প্রার্থী হলফনামায় নিজের নাম উল্লেখ করেছেন সালমান ফজলুর রহমান, বাবা ফজলুর রহমান, মা সৈয়দা ফাতিনা রহমান। স্থায়ী ঠিকানা-বেথুয়া, মুকসুদপুর, দোহার, ঢাকা।

বর্তমানে তিনি কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত নন বলেও হলফনামায় উল্লেখ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে দোহারের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন সালমান এফ রহমান।

২০১৮ সালের নির্বাচনে এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সালমান এফ রহমান ও সালমা ইসলামের মধ্যে। ৩ লাখ ২ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হন নৌকার প্রার্থী সালমান। আর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সালমা ইসলাম মোটরগাড়ি প্রতীকে পান ৩৭ হাজার ৭৬৩ ভোট পান।

২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের আবদুল মান্নান খানকে হারিয়ে এ আসনের এমপি হয়েছিলেন জাতীয় পার্টির সালমা ইসলাম।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএমডিএ-তে তার চুরি: তদন্তের নামে চোর ছাড়ার অভিযোগ পুলিশের ওপর

সাংবাদিকদের ঐক্য ছাড়া দাবি আদায় সম্ভব নয়: রাজশাহীতে মে দিবসের আলোচনায় নেতারা”

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৩

রাজশাহীতে পিকআপ ভ্যানে ৩৫ কেজী গাঁজা পাঁচার, গ্রেফতার ৩

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু, সম্পাদক মাহাতাব

The purpose of lorem ipsum is to create a natural looking.

সারাদেশে ‘বন্ধ’ হয়ে যেতে পারে ট্রেন চলাচল

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কাশিয়াডাঙ্গায় সেনাবাহিনী–পুলিশের যৌথ চেকপোস্টে অস্ত্রসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ড