• রাজশাহী, বাংলাদেশ
  • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ বিএমডিএর বিরুদ্ধে

প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪ ৩:১২

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ বিএমডিএর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সহকারী মেকানিক নাহিদ আলীর করা রিট পিটিশনের আদেশে উচ্চ আদালত বিএমডিএ’কে চার সপ্তাহের মধ্যে আবেদনকারীকে পদোন্নতি ও তিন মাসের মধ্যে জনবল কাঠামো উচ্চ আদালতে দাখিলের নির্দেশনা দেন। নাহিদ আলীর করা রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২০ মে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।

উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক চার সপ্তাহ সময় শেষ হয়েছে গত ২৪ জুন। অথচ উচ্চ আদালতের এই নির্দেশনা বাস্তবায়ন বা এর বিরুদ্ধে আপিল করেনি বিএমডিএ।
এ ব্যাপারে জানতে মোবাইলে বিএমডিএর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আবদুর রশীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এছাড়া এরআগে সরাসরি তার দফতরে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা যায়নি।
বাদীপক্ষের আইনজবীবী আসাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, নাহিদ আলী সহকারী মেকানিক থেকে পদোন্নতি পেলে উপসহকারী প্রকৌশলী হবেন। এর আগে ৫৭ জনকে পদোন্নতি দিয়ে সহকারী মেকানিক থেকে উপসহকারী প্রকৌশলী করা হয়েছে। নাহিদ আলীর জুনিয়রদের পদোন্নতি দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু তাকে পদোন্নতি দেওয়া হয়নি। তাই উচ্চ আদালতে রিট করেন। রিটের আদেশে বিচারপতিগণ চার সপ্তাহের মধ্যে নাহিদ আলীকে পদোন্নতি দিতে ও বিএমডিএর জনবল কাঠামো (অর্গানোগ্রাম) উচ্চ আদালতের কাছে দাখিলের নির্দেশনা দেন। কিন্তু বিএমডিএ কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা মানেননি।
সহকারী মেকানিক নাহিদ আলী জানান, তার জুনিয়রদের উপসহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা বা অভিযোগ নেই। তা সত্বেও তাকে পদোন্নতি দেওয়া হয়নি। চলতি বছরের ২২ এপ্রিল তিনি কর্তৃপক্ষের কাছে পদোন্নতির আবেদন করেন। এ নিয়ে পদোন্নতির জন্য তার দুই বার আবেদন করা হয়েছে। তারপরেও অন্যদের পদোন্নতি দিলেও অজ্ঞাত কারণে তাকে পদোন্নতি দেয়নি কর্তপক্ষ। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮