Monday , 31 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
sonynews
March 31, 2025 9:26 am

অনলাইন ডেস্ক: ইরান যদি তার পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না পৌঁছে তবে দেশটির ওপর বোমা হামলা এবং বাণিজ্যিক অবরোধ আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব ইরান গত সপ্তাহে প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করলেন। তিনি এনবিসি নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তারা কথা বলছেন। তবে বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্প এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘তারা যদি চুক্তি না করে, তবে বোমা হামলা হবে। আমি এমন বোমা মারব, যা তারা আগে কখনো দেখেনি।’

তিনি আরো বলেন, ‘তারা যদি কোনো চুক্তি না করে, তবে এমন এমন হতে পারে যে চার বছর আগে যে বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিলাম, তেমনটি আবার করব।’

ট্রাম্প সম্প্রতি ওমানের মাধ্যমে একটি চিঠিতে নতুন পরমাণু চুক্তি করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন, তারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে মার্কিনিদের সাথে সরাসরি আলোচনা করবে না।

এছাড়া ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার আবারো বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, ইরান অবশ্য সবসময় পরোক্ষ আলোচনায় জড়িত থাকতে চায়। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন।

এনবিসি সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ওপরও অবরোধ আরোপ করা হবে।

ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭-২০২১) যুক্তরাষ্ট্র ২০১৫ সালের ইরান-পাশ্চাত্য পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

রাজশাহীতে নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত আটক, গ্রেপ্তার নওগাঁয়

এমপি এনামুলকে প্রতিহতের ঘোষণায় বাগমারায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রাজশাহীতে নাশতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার ৫

রাজশাহীর দূর্গাপুরে ছাত্রদল নেতা শান্তর মায়ের ইন্তেকাল

ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

নির্যাতিতদের সমর্থনে রাজশাহীতে অধিকারের মানববন্ধন

ভোক্তা অধিকার দিবসে প্রত্যেককে সৎ হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

রাজশাহীতে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে নিখোঁজ, পরে উদ্ধার হলো মৃতদেহ