শনিবার , ৩ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
sonynews
মে ৩, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রেললাইনে দাঁড়িয়ে এক ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

শুক্রবার (২ মে) বিকাল পৌনে ৫টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ রাফিদ। তিনি রাজশাহী কলেজ বাংলা বিভাগের স্নাতকের শিক্ষার্থী। ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন।

রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইসতিয়াক খুব ভালো ও শান্ত ছেলে ছিল। তার আচরণ খুব সুন্দর ছিল। শিক্ষককে সব সময় শ্রদ্ধা করতো। তার ছবি তোলার শখ ছিল এবং খুব সুন্দর ছবি তুলতে পারতো। তার চলে যাওয়া আমাদের মেনে নেওয়া কষ্টকর। তার এই মৃত্যুতে আমরা শোকাহত।’

রাফিদের খালাতো ভাই ও ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘রাফিদ টঙ্গী থেকে কমলপুরগামী একটি ট্রেনের ভিডিও মোবাইলে ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কিনা খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন- অধ্যাপক মুজিবুর রহমান

রাজশাহী নগরীতে সন্ত্রাসী হামলা: মসজিদমুখী মুসল্লি খুন

রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

Creating is a privilege but it’s a gift

রাজশাহী মহানগরীতে জাল টাকাসহ গ্রেফতার ১

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

রাজশাহী থেকে ভারতে পালানোর সময় আ.লীগের ২ নেতা আটক

রাজশাহীতে পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি