Monday , 28 August 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এমপি এনামুলকে প্রতিহতের ঘোষণায় বাগমারায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রতিবেদক
সনি নিউজ
August 28, 2023 10:36 am

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪, (বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হককে হাটগাঙ্গোপাড়ায় প্রতিহতের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন দলের স্থানীয় বিদ্রোহী নেতা-কর্মিরা।

জানা গেছে, গত ১৫ আগস্ট হাটগাঙ্গোপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে এমপি এনামুল হক জেলা আ.লীগের সহসভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে সমালোচনা করে বক্তব্য দেন। এই ঘটনায় দলের এমপি বিরোধী নেতাকর্মিরা ক্ষুব্ধ হন। এরপর এমপি এনামুল হক তার অনুসারী দলীয় নেতাকর্মিদের সঙ্গে নিয়ে রোববার বিকেলে হাটগাঙ্গোপাড়া বাজারে একটি চা-স্টলে আড্ডা দিতে আসেন। এসময় জেলা আ.লীগের সহসভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পিএম সফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদের অনুসারীরা সেখানে জড়ো হয়ে এমপি এনামুল হককে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন ধরণের স্লোগান দেন। এক পর্যায়ে এমপি এনামুল হক পুলিশ পাহারায় স্থান ত্যাগ করেন।

এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মিরা ওই চা-স্টলের চেয়ার-টেবিল ভাংচুর করেন এবং হাটগাঙ্গোপাড়া বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিন ও তেতুলতলা মোড়ে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন- আউচপাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সহসভাপতি বাবলু সরকার, উপজেলা যুবলীগের সদস্য মমিনুল ইসলাম মাসুম মৃধা, গোবিন্দপাড়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আফজাল হোসেন, সাবেক ইউপি সদস্য মাসুদ আলম, যুগ্নসম্পাদক আবু সাইদ এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে জেলা আ.লীগের সহসভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এমপি আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় দলের স্থানীয় নেতা-কর্মিরা ক্ষুব্ধ হয়েছেন। তাই তারা একজোট হয়ে হাটগাঙ্গোপাড়ায় এমপিকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন।

এদিকে এমপি এনামুল হক বলেছেন, তিনি দলীয় নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে হাটগাঙ্গোপাড়া বাজারে চা পান করতে গিয়েছিলেন। তবে সেখানে কোন কিছু ঘটেনি। তিনি চলে আসার পর সেখানে কি হয়েছে তা তিনি জানেন না।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে লুঙ্গি ধুতে দেরি করায় স্ত্রীর চুল কেটে তালাক

রাজশাহীতে লুঙ্গি ধুতে দেরি করায় স্ত্রীর চুল কেটে তালাক

ড. ইউনূ‌স-মোদির বৈঠক নিয়ে যা বললেন পার্থ

কোটা বাতিলের তিন দিন পর পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আওয়ামী লীগ ছিল লুটেরা সরকার: প্রধান উপদেষ্টা

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ট্রাম্পের সিদ্ধান্তে ওলট-পালট বিশ্ব বাণিজ্য, যা যা ঘটতে পারে

রাজশাহীর দূর্গাপুরে ছাত্রদল নেতা শান্তর মায়ের ইন্তেকাল

১০ বছর পর শয্যাশায়ী জীবন থেকে মুক্তি, হুইলচেয়ার পেয়ে আবেগে কাঁদলেন শতবর্ষী জমেলা বেগম

রাতে গার্মেন্টস শ্রমিক, দিনে পুলিশের বেশে প্রতারণা

রাতে গার্মেন্টস শ্রমিক, দিনে পুলিশের বেশে প্রতারণা