সোমবার , ৮ মে ২০২৩ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁদা না পেয়ে একই পরিবারের ৫ জনকে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রতিবেদক
সনি নিউজ
মে ৮, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাভারে একটি গার্মেন্টস ওয়াশ কারখানার কাছে দাবিকৃত চাঁদার ১০ লাখ টাকা না পেয়ে কারখানার মালিকসহ পরিবারের ৫ জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সাভার পৌর ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গার্মেন্টস ব্যবসায়ী।

শনিবার (৬ মে) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। এর আগে বিকেল ৫টার দিকে সাভারের আনন্দপুর এলাকার বিসমিল্লাহ ওয়াশ কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আনন্দপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ও বিসমিল্লাহ ওয়াশ কারখানার স্বত্বাধিকারী ইউসুফ আলী চুন্নু (৪৫), তার ছেলে আবির হোসেন (২১), ছোট ভাই নান্নু, স্ত্রী রত্না ও ভাতিজা বাহাদুর (২৭)।

অভিযুক্ত মাসুম দেওয়ান ওরফে মুরগী মাসুম (২৫) সাভারের নামাগেন্ডা এলাকার হোসেন আলীর ছেলে ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি। এছাড়া তাকে সহযোগিতা করেছেন একই এলাকার ইমান আলির ছেলে ওরফে টেন্ডার আলমগীর (৩০), চাপাইন এলাকার সোহেল রানা ওরফে ধর্ষণ সোহেল (৩৩), নামাগেন্ডা এলাকার হাবু মিয়ার ছেলে নাদিম দেওয়ান ওরফে গুন্ডা নাদিম (২৪), উলাইল এলাকার আব্দুল জলিলের ছেলে টিপু ওরফে বালু টিপু (২৮), কাতলাপুর এলাকার বাবু ওরফে রড বাবু (২৮), একই এলাকার পলাশ ওরফে খাটা পলাশ (৩০), মজিদপুর এলাকার পাবেল ওরফে চাঁদাপাভেল (৩৫), নামাগেন্ডা এলাকার হানিফের ছেলে সজীবসহ (২৪) অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।

অভিযোগ থেকে জানা যায়, গত ১ মাস ধরে ভুক্তভোগীর কারখানায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল ৫টার দিকে ওই কারখানায় অনধিকার প্রবেশ করে চাঁদাবাজরা। এসময় পূর্বের মত ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের বেধড়ক মারধর করে নান্নুর পকেটে থাকা ৮৫ হাজার ও প্রতিষ্ঠানের ক্যাশবাক্স থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে বাকি টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করে চলে যান তারা। পরবর্তীতে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুত্র: ঢাকা পোস্ট

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মতিহারে মাদকের রমরমা ব্যবসা, সিন্ডিকেটের নেতৃত্বে জাকা-সাগর

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা, আরএমপি’র নোটিশ জারি

রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি

সাইবার ক্রাইম মোকাবিলায় দক্ষ ও আধুনিক পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন, ভোটের মাঠে শুরু কৌশলগত লড়াই

কে এই ডেলসি রদ্রিগেজ, যার ওপর ভেনেজুয়েলার ভার দিতে চান ট্রাম্প

আয়নাঘরের ভয়ংকর কাহিনি ফাঁস করলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা