শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কে এই ডেলসি রদ্রিগেজ, যার ওপর ভেনেজুয়েলার ভার দিতে চান ট্রাম্প

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার শাসনভার গ্রহণে একটি অন্তর্বর্তীকালীন দলের সঙ্গে কাজ করবে তার প্রশাসন। দেশটিতে ‘নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দলই দায়িত্ব পালন করবে।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব তথ্য জানান। খবর বিবিসি ও রয়টার্সের।

ভেনেজুয়েলার ভেতরে কারা এই অন্তর্বর্তী দলের অংশ হবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন। ট্রাম্পের দাবি, রদ্রিগেজ এখন ‘আমেরিকা যা চাইবে’ তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

কে এই ডেলসি রদ্রিগেজ?

ডেলসি রদ্রিগেজ সদ্য ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার ভাই জর্জ রদ্রিগেজ দেশটির জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। রদ্রিগেজ ভাই-বোন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন।

তবে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে নিজের অস্তিত্ব রক্ষায় তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর ডেলসি রদ্রিগেজই প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা যিনি প্রকাশ্যে কথা বলেছেন। এক বিবৃতিতে তিনি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর জীবনের নিরাপত্তা ও বর্তমান অবস্থার প্রমাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে বোয়ালিয়া থানার পুলিশ

রাজশাহীতে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন, প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

রাজশাহীতে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন, প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

চার মাস পর চাল আমদানি শুরু: ৩১৫ মেট্রিক টন চাল প্রবেশ করেছে বেনাপোল স্থলবন্দরে

লালপুরে অপহরণ মামলা: প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

রাজশাহী বিভাগের ৩৯ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও শাহরুখের ‘জওয়ান সিনেমা

গাজায় হামলা বন্ধের দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ

রাজশাহীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের মাদকমুক্ত রাখার আহ্বান

রাসিক মেয়রের সাথে বোয়ালিয়া থানার নবনিযুক্ত ওসির সৌজন্য সাক্ষাৎ