• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অগ্নিকান্ডে সৌদি আরবে নিহতদের মধ্যে রাজশাহীর চারজন

সনি নিউজ / ৬২ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
অগ্নিকান্ডে সৌদি আরবে নিহতদের মধ্যে রাজশাহীর চারজন

নিজস্ব প্রতিবেদক : স্বাবলম্বী হওয়ার আশায় সৌদি আরব গিয়েছিলেন রাজশাহীর বাগমারার চার শ্রমিক। কাজ পেয়েছিলেন সৌদি আরবের একটি সোফার কারখানায়। তাদের সাথে পাশবর্তি নওগাঁ জেলার আত্রাইয়ের দুই শ্রমিক ও নাটোর জেলার নলডাঙ্গার এক শ্রমিক কাজ করতেন। কিন্তু অগ্নিকাণ্ডে বাগমারার চারজনসহ ৯জন বাংলাদেশি নিহত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ৩৫০ কিমি পূর্বে অবস্থিত আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মধ্যে চারজন রাজশাহীর বাগমারার , নওগাঁ দুই ও একজন নাটোরের রয়েছে।

সৌদি আরবের সোফার কারখানায় অগ্নিকান্ডে বাগমারা, নওগাঁ ও নাটোরের শ্রমিকদের মৃত্যুর খবর তাদের বাড়িতে পৌছার পর নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

জানা গেছে, আল আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় কাজ করতো রাজশাহীর বাগমারনা উপজেলার চার শ্রমিক। এরা হলেন, বাগমারা বারইপাড়া গ্রামের জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: বিসি ০২৩৭০৫৫), একই গ্রামের জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এই৬৩২৬৮৪১), শাহাদাত হোসেনের ছেলে আরিফ (ইকামা নম্বর: ২৫৩৫১৭৬৩৩৯) ও বাগমারার বড় মাধাইমুরি কাতিলা গ্রামের আনিসুর রহমান সরদারের ছেলে ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: ইই ০৫৮১২৭৪)।

এছাড়াও নলডাঙ্গা খাজুরা চন্দ্রপুরগ্রামের দবির উদ্দিনের ছেলে মোহাম্মদ উবায়দুল। যার (ইকামা নম্বর: ২৩৮৪১৯৭৮৯৯)। নওগাঁর আত্রাই ঝনঝনিয়া শাহগোলা গ্রামের আইজাক প্রামানীকের ছেলে রমজান আলী যার (ইকামা নম্বর: ২৪৭২৪৭০৫৮৮) ও আত্রাই উদয়পুর গ্রামের রহমান সরদারের ছেলে বারেক সরদার। যার (ইকামা নম্বর: ২২৪৭৪৩৯৮৫০)। নিহতদের পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে। সৌদি আরবের দূতাবাস সূত্রে এতথ্য জানা গেছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category