সোমবার , ২৭ মে ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৭, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় এলাকা থেকে নিখোঁজ শিশু উদ্ধার হয়। ঐ শিশু গতকাল ২৬ মে ২০২৪ কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত শিশু বুদ্ধি প্রতিবন্ধী ফাইমা (১০) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া গ্রামের মো: ফারুকের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, ফাইমা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকায় বসবাস করে। গতকাল ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় ফাইমা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তার বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে থানার সকল টহল টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা রাতভর শিশুটিকে থানা ও পাশ্ববর্তী এলাকায় খোঁজ করে। অবশেষ সকাল সাড়ে ৭ টায় এসআই মো: মিজানুর রহমান ও তার টিম ফাইমাকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় হতে উদ্ধার করে।

শিশু ফাইমাকে ফিরে পেয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী বোর্ডে এইচএসসির আগেই ঝরে গেছে ৩০ হাজার শিক্ষার্থী

রাজশাহী বোর্ডে এইচএসসির আগেই ঝরে গেছে ৩০ হাজার শিক্ষার্থী

রুয়েট সিএসই বিভাগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ডিবির অভিযানে ভূয়া কনস্টেবল আটক 

আম চাষিরা শুরু করেছে রাজশাহীতে আম পাড়া

রাজশাহী নগরীতে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আরইউজে’র সভায় বক্তারা ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

রাজশাহীতে ১০০ টাকার জন্য মাথা বিচ্ছিন্ন সাইকেল মিস্ত্রির, ১৯ দিন পর ঘাতক গ্রেফতার