সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীকে শিল্পসমৃদ্ধ কর্মসংস্থান নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে শিক্ষানগরীকে একটি শিল্পসমৃদ্ধ কর্মসংস্থান নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ লক্ষ্যে কৃষিভিত্তিক এগ্রোবেসড শিল্পায়ন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, হাইটেক পার্ক কার্যকরকরণ এবং কারিগরি শিক্ষা সম্প্রসারণসহ একগুচ্ছ বাস্তবমুখী কর্মপরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নগরীর ছোট বনগ্রাম, তেরোখাদিয়া কাঁচা বাজার ও উপশহর ২ নম্বর সেক্টর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন ডা. জাহাঙ্গীর।

তিনি বলেন, রাজশাহী একটি কৃষিপ্রধান অঞ্চল হলেও কৃষিভিত্তিক শিল্পায়নের অভাবে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফল, শাকসবজি ও অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য পর্যাপ্ত হিমাগার ও শিল্পকারখানা না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়। এই পরিস্থিতি পরিবর্তনে রাজশাহীতে আধুনিক কৃষিভিত্তিক এগ্রোবেসড ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

ডা. জাহাঙ্গীর আরও বলেন, রাজশাহীতে বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হলেও সংরক্ষণের অভাবে কৃষকরা ন্যায্যমূল্য পান না। কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতের ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী বর্তমানে শিক্ষানগরী থেকে বেকার নগরীতে পরিণত হয়েছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করলেও কর্মসংস্থানের অভাবে তারা হতাশ হয়ে পড়ছে। এই সংকট উত্তরণে রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দেশে শতাধিক ইপিজেড থাকলেও রাজশাহী অঞ্চলে এখনো কোনো ইপিজেড নেই। এখানে ইপিজেড স্থাপন করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এছাড়া বিসিক শিল্পনগরীর দ্বিতীয় প্রকল্পে প্রকৃত শিল্প উদ্যোক্তাদের অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ নিশ্চিত করার কথাও বলেন তিনি।

হাইটেক পার্ক প্রসঙ্গে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহীর হাইটেক পার্কের প্রায় ৮০ শতাংশ জায়গা এখনো অব্যবহৃত পড়ে আছে। এটি কার্যকর করা গেলে তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আইটি ও ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা দক্ষতা ও ট্রেডভিত্তিক কারিগরি শিক্ষার বিকল্প নেই। বিদ্যমান টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর মানোন্নয়ন এবং নতুন ট্রেড সংযোজনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে।

গণসংযোগকালে জামায়াতে ইসলামী ঘোষিত নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলোও তুলে ধরেন ডা. জাহাঙ্গীর। এর মধ্যে রয়েছে—

. ১ কোটি তরুণকে কর্মক্ষম করে গড়ে তোলার মহাপরিকল্পনা
. মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ‘ছাত্র ঋণ’ ব্যবস্থা
. কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান
. বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পিপিপি (PPP) মডেলে পুনরায় চালু ও শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা নিশ্চিতকরণ
. শিল্পায়ন উৎসাহিত করতে আগামী তিন বছরের জন্য গ্যাস, বিদ্যুৎ ও পানির ইউটিলিটি বিল মওকুফ

ডা. জাহাঙ্গীর বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, বরং উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হবে। কৃষি, শিল্প ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে রাজশাহীর অর্থনীতিতে নতুন গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এ সময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বাবা হত্যার পর স্ত্রী হত্যাকারীকে গ্রেফতার করল পুলিশ

রাসিকের প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন

শিরোইল কলোনিতে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক জুয়েল আহমেদের মা জাহাপানা বেগমের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

সেনাবাহিনীর হাতে রাজশাহীর ‘চাঁদাবাজ’ চান সওদাগর সহ আটক ৩

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

মোহনপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ছাত্রী অপহরণকারী সেই শীর্ষ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

রাজশাহীতে ছাত্রী অপহরণকারী সেই শীর্ষ কিশোর গ্যাং লিডার গ্রেফতার