• রাজশাহী, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১১:৫০

রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সম্মানিত নাগরিকগণকে উৎসাহিত করতে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী ৫ এপ্রিল হতে ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। নাগরিকদের উৎসাহিত করতে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। আদায় ক্যাম্পে বকেয়াসহ হাল পৌরকর আদায় করা হবে। ক্যাম্পে নতুন ট্রেড লাইসেন্স ইস্যূ ও নবায়ন করা হবে। একইসাথে সিটি কর্পোরেশন পরিচালিত মার্কেটের দোকান ভাড়া আদায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ হতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মানিত নাগরিকগণ ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিধি অনুসারে সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। উক্ত অস্থায়ী আদায় ক্যাম্পে বকেয়ার উপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮