শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যুদ্ধ এখনো শেষ হয় নি: রাজশাহীতে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৮, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: চাঁদাবাজ, ঘুষবানিজ্য ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয় নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, রাজশাহীতে ৫ আগস্টের পর কোন চাঁদাবাজ আছে? দুর্নীতিবাজ আছেন? ঘুষ বানিজ্য আছে? যদি থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ এসব ছেড়ে দেন। আল্লাহ অসস্তে ছেড়ে দেন। আপনাদের কাছে আমাদের বিনিত নিবেদন। আমাদের বিনিত অনুরোধ যদি কেউ না মানেন তাহলে বলতে চাই আমাদের যুদ্ধ শেষ হয় নি। ইনসাফ কায়েম না হওয়া পর্যত এই আন্দোলন চলবে। আবু সাঈদ মুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ।

১৫ বছর বর জাতি জুকুমের হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের সরকার জুলুম অত্যাচার করেছে। গত ১৫ বছর সরকার তান্ডব চালিয়েছেন। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে। কাউকে দেশেও থাকতে দেয় নি। দফায় দফায় জেলে নিয়েছেন। তারা কী করেছেন। কিছুই করি নি। তাদের অপরাধ তাহলে কী ছিলো।অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত পা টুকরা টুকরা। বাকিদের মৃত্যু দিকে ঠেলে দেওয়া হয়েছে, বলেন তিনি।

সম্মেলনে জামায়াতের আমির বলেছেন, এই সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করেছিলো অনেক লাশ গুম করা হয়েছে। লাশ পড়িয়ে ছাই হয়ে আছে। এখনও বহু জায়গায় গেলে তারা আমাদের কাছে তাদের সন্নধানের খবর চাই।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আমীর ড. কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহাী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন। এর আগে মাওলানা আরিফুল ইসলামের অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

উল্লেখ্য, রাজশাহী জেলা কর্মী সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। নগরীর মাদ্রাসা মাঠ থেকে শুরু করে সিটিহাট পর্যন্ত এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে নেতাকর্মীদের বহনকারী বাস ও মাইক্রোবাস রাখতে দেখা যায়। সকালে শীতের ভেতরেও কানায় কানায় পূর্ণ ছিল সম্মেলন কেন্দ্র।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত