শনিবার , ১৮ মে ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে হারিয়ে যাওয়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে অভিমানী এক নিখোঁজ কিশোরীকে বগুড়া থেকে উদ্ধার করেছে শাহমখদুম থানা পুলিশ। ঐ কিশোরী গত ১৬ মে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত কিশোরী নাম মোসা: আসমানী আক্তার রাত্রি (১৩)।
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়ার মো: চাঁদ ইসলামের মেয়ে।

পুলিশ জানায়,, আসমানী আক্তার রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়ার একটি স্কুলে পড়ালেখা করে। সে গত ১৬ মে সকাল সাড়ে ৮ টায় মায়ের উপর অভিমান করে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও বাড়ি ফিরে না আসলে তার মা-বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে কিশোরীর মা শাহমখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।

পরে শাহমখদুম থানার একটি টিম আসমানীকে উদ্ধারে অভিযান শুরু করে। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে বগুড়া সদর থানা এলাকা থেকে গতকাল ১৭ মে তার এক আত্মীয়ের বাড়ি থেকে আসমানী আক্তারকে উদ্ধার করে।

আসমানী আক্তারকে ফিরে পেয়ে তার মা-বাবা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আসমানীর বাবা জানায়, তার মেয়ে মায়ের উপর অভিমান করে কাউকে কিছু না বলে তার দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি বগুড়ায় যায়।সেখানে গিয়ে সে মোবাইল ফোন বন্ধ করে দেয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দলবদলের খেসারত: বহিষ্কারের পথে নেসকোর সিরাজুল

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান

রাজশাহী শিক্ষা বোর্ড-এ গোপন নিয়োগ কেলেঙ্কারি: বিজ্ঞপ্তি ছাড়াই ৬০ ডেলি লেবার স্থায়ী, কোটি টাকার লেনদেনের অভিযোগ

কাবুলে পাকিস্তান-চীন-আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ২০ আগস্ট

তামাক চাষ বন্ধে রাজশাহীতে লফস’র মানববন্ধন

আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল শ্রমিক নেতা: রাষ্ট্রপতি

গুরুত্বপূর্ণ পদ থেকে আগের পদেই ফিরে যাচ্ছেন বিএমডিএর নির্বাহী পরিচালক রশীদ

তেলের উৎপাদন কমানোয় যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্কে নতুন টানাপোড়েন

নগরীতে ঈদের সালামি দেওয়ার কথা বলে ধর্ষণের পর হত্যা, ঘাতক আটক

আ.লীগকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান, সেই ওসি প্রত্যাহার