বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৯, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ

এমডি রানাঃ রাজশাহী নগরীর তালাইমারিতে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে নগরীর মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, দুপুর আড়াইটার দিকে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি ঝুটিকা মিছিল বের করে। এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের ধাওয়া করে। এতে ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রশিবিরের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনসাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় কোনো হতহত হয়নি। এছাড়াও ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে অপ্রিতিকর ঘটনা এড়াতে পরে সেখানে মহানগর আওয়ামী লীগ ও রুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ অবস্থান নেয়।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন জাতীয় ঐকমত্য: রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

সাত মাসে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ!

রাজশাহীতে পুলিশের লুট হওয়া ৬০ রাউন্ড বুলেট উদ্ধার

নগরীর শিরোইল কলোনিতে নামাজিদের ফ্রিতে চা খাওয়ান রেলওয়ে কর্মচারী আজিম খান

লক্ষ্মীপুর মোড়ে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

৯৬ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় ৬ জন রিমান্ডে

পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনে বিএসটিআই’রজরিমানা

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহী মহানগরীতে ফেলে যাওয়া গাঁজা ও মোটরসাইকেল জব্দ

I love places that make you realize.