• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহীর সীমান্তে  বিএসএফ এর অনুপ্রবেশ, ফেলে যাওয়া অস্ত্র ফেরত দিল বিজিবি

সনি নিউজ / ৫৩ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ানো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর দুই সদস্যের ফেলে যাওয়া অস্ত্র ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার বিকেলে গোদাগাড়ীর নির্মলচর সীমান্তে পতাকা বৈঠক করে বিএসএফের কাছে অস্ত্র ফেরত দেয় বিজিবি। রোববার সকালে এই ঘটনা ঘটলেও সোমবার তা জানা যায়। রোববার সকালে বিএসএফের দুই সদস্য ও তিন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিজিবি কর্মকর্তা ও স্থানীয়রা জানান, বাংলাদেশি গ্রামবাসীদের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকরা অস্ত্র ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।
বিজিবির ১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, ফেরত দেওয়া আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে একটি রাইফেল ও একটি সাবমেশিন গান ছিল।
ব্যাটালিয়ন প্রধান আরও জানান, রোববার সকালে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা নির্মলচরে বাংলাদেশি ভুখণ্ডে ঢুকে স্থানীয়দের মহিষ চরাতে বাধা দিলে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা আরও তিন ভারতীয় নাগরিকের সঙ্গে বাংলাদেশের অনুপ্রবেশ করে এবং তিন বাংলাদেশিকে পিটিয়ে আহত করে।
এই ঘটনায় স্থানীয়রা এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাদের ওপর হামলা করে। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে বিএসএফ সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। এই ঘটনায় আহত তিন জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ফিরোজ (৩০) ও বাবু (৩২) ।
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, আমরা অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে অনুপ্রবেশ না করার জন্য পতাকা বৈঠকে বিএসএফকে সতর্ক করেছেন বিজিবি কর্মকর্তারা।
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আরও বলেন, বিএসএফ কর্মকর্তারা বৈঠকে জানান নির্মলচরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে তাদের দুই সদস্য আহত হয়েছেন। বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category