সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১০, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ
প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

অনলাইন ডেস্ক: প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে সিতি রাহাইউ নামে আরও এক তরুণী লক্ষ্মীপুরে এসেছে। বাংলাদেশের মামুন হোসেন ও সিতি মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই সুবাদে তাদের পরিচয় ও প্রেম। সেই টানেই বাংলাদেশে ছুটে আসেন সিতি। রোববার (৯ অক্টোবর) দুপুরে আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

মামুন রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রফিক উল্লাহর ছেলে এবং সিতি ইন্দোনেশিয়ার বিনজাই শহরের ফুনুং কারাংয়ের মৃত জুমিরানের মেয়ে।

এর আগে, শনিবার বিকেলে মালয়েশিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন মামুন ও সিতি। সেখান থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে নিজবাড়িতে যান।

মামুন জানান, ২০১৭ সালে চাকরির সুবাদে সিতির সঙ্গে তার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করতেই বাংলাদেশে এসেছেন সিতি। এক মাসের ছুটি শেষে ফের মালয়েশিয়ায় চলে যেতে হবে। তবে, সিতি বাংলাদেশে থাকার ব্যাপারে আগ্রহী।

মামুনের বাবা রফিক উল্লাহ জানান, পরিবারের সবার সঙ্গে মিশে গেছে সিতি। সবাইকে আপন করে নিয়েছেন। স্বজন ও গ্রামের মানুষ পুত্রবধূকে দেখার জন্য ভিড় করছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার

মন্ত্রী-বিচারপতিরা আসতে পারলে আপনারা কেন পারবেন না

রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে প্রকাশ্যে দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি

রাজশাহী নগরীতে ৩১১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি”

আগের চেয়ে দুর্নীতির মাত্র বেড়েছে : পরিকল্পনামন্ত্রী

তিন বন্ধুরাষ্ট্র’ ভারত, চীন ও রাশিয়া থাকার পরও ব্রিকসের সদস্যপদ পায়নি বাংলাদেশ

দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ অযৌক্তিক দাবি: রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের প্রতিবাদ