Monday , 9 June 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
sonynews
June 9, 2025 9:46 am

অনলাইন ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, ‘যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না। তবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, সরকার চেষ্টা করছে অপরাধ করেননি এমন কারও যাতে শাস্তি না হয়। তাই প্রতিটি মামলার গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এসপি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেগুলোরও তদন্ত চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

সাংবাদিক ফতেহ্ ওসমানী হত‍্যা : ৬ আসামির যাবজ্জীবন

সাংবাদিক ফতেহ্ ওসমানী হত‍্যা : ৬ আসামির যাবজ্জীবন

মাদক সেবনের অভিযোগে যুবকের ৭ দিনের জেল

পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজশাহী নগরীতে সাতজন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

দুর্গাপুরে কলেজ সংঘর্ষ: অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে: খালেদা জিয়া

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ

কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

কবর খুঁড়ে দেখা গেল, মরদেহ কোলে নিয়ে বসে আছে যুবক