শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নয়াপল্টনে সাওনের জানাজা সম্পন্ন, বিক্ষোভের ডাক যুবদলের

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১:২৫ অপরাহ্ণ

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে নিহত যুবদলকর্মী শহিদুল ইসলাম সাওনের (২৬) জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব পল্টনে বিএনপির কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজে শেষে সাওনের মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন। এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কার্যালয়ের সামনে আসে।

সাওনের মৃত্যুর প্রতিবাদে আগামীকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় নয়াপল্টনে যুবদল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

জুমার পর জানাজা হওয়ার কথা থাকলেও ময়নাতদন্তে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়। মাগরিবের পর জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক জানাজা পরিচালনা করেন।

জানাজাপূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সাওন হত্যার প্রতিশোধ নিতে হবে।

তিনি বলেন, সাওনের রক্ত বৃথা যেতে দেবো না। সরকার পতনের মধ্য দিয়ে সাওন হত্যার বিচার নেবো। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতারা অংশ নেন।

জানাজা শেষে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় মশাল মিছিল করে।

সর্বশেষ - আইন