রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২২, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ

এমডি রানা:  রাজশাহী মহানগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগর ১ লাখ ৩৭ হাজার টাকা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি।

গ্রেফতারকৃতর নাম কলি আক্তার (৩৫), রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানার শেখেরচক এলাকার আরেফিন ইসলাম সঞ্জুর স্ত্রী। সে বর্তমানে বালিয়া পুকুর বড়বটতলার বাসিন্দা।

আরএমপি পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়, পুলিশ জানায়,
গতকাল বিকেল ৫টার দিকে
বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া ও বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ রবিবার দুপুরে আরএমপি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশের পরিদর্শক মো: তৌহিদুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং কলি আক্তারকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে কলির দেয়া তথ্যমতে ডিবি পুলিশ ঐ দিন সন্ধ্যা ৬টায় বালিয়া পুকুর বড়বটতলায় ভাড়া বাসা তল্লাশি করে আরও ৪ হাজার পিচ ইয়াবা ও নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার করে তারা।
এছাড়া কলি আরও জানায়, সে দীর্ঘদিন যাবৎ তার স্বামী আরেফিন ইসলাম সঞ্জুর সহযোগিতায় ইয়াবা ট্যাবলেট রাজশাহী’র শেফালী, সাজু, মুরগী রানাসহ অনেকের কাছে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাম লা রুজু করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

ডাবলু সরকারের আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য

শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

রাসিকের উদ্যোগে লেক ও পুকুর সংরক্ষণ, সৌন্দর্য্যবর্ধনের সুফল পাচ্ছেন নগরবাসী

The 7 questions you need to know before running startups

The 7 questions you need to know before running startups

রাজশাহী নগরীতে ছিনতাইকারী রাকিব গ্রেফতার

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪ জন নিহত

নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি

রাসিক মেয়রের সাথে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের পদক জয়ী সদস্যদের সাক্ষাৎ

লক্ষীপুরে জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর: শেয়ারহোল্ডারকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুট