রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে কথিত ঈসা নবী’ পরিচয়দানকারী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২৫, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে কথিত ঈসা নবী’ পরিচয়দানকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বড় দিনকে সামনে রেখে গীর্জার পবিত্রতা নষ্টকারী কথিত ‘ঈসা নবী’ পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাম চৌধুরী। সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনীর মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে বলে জানা যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এ সময় গীর্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেন।

পরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে।পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেন।

বড় দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই সে গীর্জায় কোরআন শরীফ রেখে আসে বলেও জানায় পুলিশ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান

নতুন নেতৃত্বের পথপ্রশস্ত: রেলশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রাজশাহীতে খুনের ঘটনায় নিরীহদের ফাঁসানো অভিযোগ:তদন্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন”

ঈশ্বরদী-রহনপুর কমিউটার ট্রেনে সিট কাভার সংযোজন: যাত্রীসেবায় নতুন উদ্যোগ পশ্চিমাঞ্চল রেলওয়ের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

রাজশাহী মহানগর জামায়াতের জওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

রাজশাহীতে কথিত মানবাধিকার সংস্থার আড়ালে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি