Wednesday , 18 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

প্রতিবেদক
sonynews
March 18, 2026 3:51 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পিতা ও শিশুপুত্র নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বানেশ্বর এলাকার শিবপুর কলাহাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক কওে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

নিহতরা হলেন, চারঘাট উপজেলার মৌগাছী গ্রামের বাসিন্দা দেলোয়ার হাজির ছেলে কাউসার ইমাম (৩৫) ও তার ৬ বছর বয়সী ছেলে রেদোয়ান হোসেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৮৩৬৩) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন কালো রঙের পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কাউসার ইমাম ও তার শিশুপুত্রের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করলেও ততক্ষণে তাদের প্রাণহানি ঘটে। এ সময় নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করলেও কার্যকর নজরদারি নেই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন ভাঙালেন রাসিক মেয়র

রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন ভাঙালেন রাসিক মেয়র

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়নে বেবিচকের চেয়ারম্যানের সাথে রাসিক মেয়রের বেঠক

জমি না দিয়ে ১১ লাখ টাকা আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ—

১৯নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃষি শিক্ষার্থী সম্মাননা প্রদান

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় অটোচালককে খুন

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে ঃ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আম্বানিকে ফোন করে হুমকি 'বেকার যুবকের'! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

আম্বানিকে ফোন করে হুমকি ‘বেকার যুবকের’! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস