রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেলপুকুর থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৭, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরী’র বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মোসা: নাদীরা বেগম (২৯)। সে রাজশাহী মহানগরীর বেলপুকুর ভড়ুয়াপাড়ার মৃত আলীমুদ্দিনের মেয়ে।

জানা গেছে, গত শনিবার (১৬ নভেম্বর) দুপুরে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকায় এক নারী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার এসআই মো: জাহিদ হাসান ও তাঁর টিমটি গতকাল দুপুর আড়াইটায় বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকার অভিযান পরিচালনা করে আসামি নাদীরাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়। আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদকের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার ১

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী অঞ্চল

অনিশ্চয়তায় জানুয়ারির বই উৎসব

অনিশ্চয়তায় জানুয়ারির বই উৎসব

রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান

বিজেপিই ফিরবে? না কি ক্ষমতার হাত-বদল? কর্নাটকের ভোটদাতারা রায় দেবেন বুধবার

রাজশাহী নগরীতে সরকারি চোরাই ঔষধ ও মাদকদ্রব্য উদ্ধার

পবা জাসাসের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

বিএনপির বিদ্রোহী হাসান মামুনকে থামাতে নানা কৌশল নুরের

আন্দোলনে হামলার অভিযোগে সাবেক দুই নেতা আটক