শনিবার , ১ জুন ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১, ২০২৪ ৮:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: সারদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় শনিবার (১ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৮শ ৬৮জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৫শ ৬৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে নগর ভবনে একজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শিক্ষা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি প্রমুখ।

রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

Don’t bother typing “lorem ipsum” into Google translate

রাজশাহী নগরীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করা হবে

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

পদত্যাগ করছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

তানোর ভূমি অফিসের কর্মচারী ইমন সাময়িক বরখাস্ত মিশ্রপ্রতিক্রিয়া

রুপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেল কলেজ অধ্যক্ষের

রুপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেল কলেজ অধ্যক্ষের

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা শিশির জামিনে মুক্ত