রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে চারজন নিখোঁজ

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পদ্মায় শ্রমিক পরিবহন করার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকায় ১৬জন শ্রমিক ছিল। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ আছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এনামুলের ছেলে রাজুু, এন্তাজুলের ছেলে সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী, কালামের ছেলে ফারুক।

নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর। তিনি বলেন, তারা শহরে শ্রমিকের কাজ করে। সেখান থেকে সন্ধ্যার পর তারা ডিঙ্গি নৌকায় করে চরমাঝারদিয়ার এলাকায় রওয়ানা দেয়। পাড়ের প্রায় কাছাকাছি এসে পৌছালে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে এসে উঠেন। বাকি চারজন এখনও নিখোঁজ আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, চর মাঝারদিয়ারে নৌকাডুবি হয়েছে বলে শুনেছি। কিন্তু রাত হয়ে যাওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। সোমবার ভোর থেকে সেখানে উদ্ধার কাজ চালাতে হবে। এখন পদ্মায় ভরা পানি ও স্রোত আছে।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, নৌকাডুবির ঘটনায় আমরা অবগত। কেউ বলছেন তিনজন অথবা চারজন নিখোঁজ হয়েছেন। তবে নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চেক ডিজঅনার মামলার হাজিরা দিতে এসে আদালত এলাকায় বাদীকে হেনস্থার অভিযোগ

পেঁয়াজ নিয়ে কোরআন-হাদিসে যা বলা হয়েছে

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার অরক্ষিত অঞ্চল

গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

রাজশাহীতে বিএনপির সমাবেশে মিনু অবিলম্বে আবু সাঈদ চাঁদকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহীতে আরও ২ জনের মৃত্যু

বিমান দুর্ঘটনায় বাইডেন ও ওবামাকে দুষলেন ট্রাম্প

অগ্নিঝরা বিতর্কে একে অপরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন ট্রাম্প-হ্যারিস

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইরান