সোমবার , ১৯ মে ২০২৫ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
sonynews
মে ১৯, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর সাত্তার নামের (৬৫) এক বৃদ্ধকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় বৃদ্ধের গলায় জুতার মালা ও মুখে চুনকালি মাখিয়ে দেয়া হয়।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আব্দুস সাত্তার একই গ্রামের মৃত গনি মিস্ত্রির ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে বিচার করা হয়েছে। এলাকাবাসীরা জানান, সাত্তার সুযোগ পেলেই গ্রামের মেয়েদের কুপ্রস্তাব দেন।

ভিকটিম শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাবার জন্য তার এক বান্ধবীকে ডাকতে যায়। এ সময় অভিযুক্ত সাত্তার ওই শিশুর মুখ চেপে ধরে ঝোপের মধ্যে নিয়ে যায় এবং শিশুর পোশাক খোলার চেষ্টা করে। পরে ওই শিশুটি পালিয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। এরপর সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে ধরে এনে মুখে চুনকালি মাখিয়ে দেয় এবং জুতার মালা পরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাত্তারকে থানায় নিয়ে আসে।

দুর্গাপুর থানার এস আই ইব্রাহিম হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে সাত্তার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর ক্রীড়াঙ্গনে অনন্য অবদান: মিজানুর রহমান মিনুর উন্নয়ন ইতিহাস

রাজশাহীতে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মার্কিন নির্বাচনে নাক গলাচ্ছে ব্রিটেন, অভিযোগ ট্রাম্পের

রাজশাহী মহানগরীতে জাল টাকাসহ গ্রেফতার ১

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক মামুনুর রশীদের জন্মদিনে নেসকোর শ্রদ্ধা ও শুভেচ্ছা

জাতীয় যুব হকির চূড়ান্ত পর্বে পটুয়াখালী ও যশোর

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ: রাজশাহীতে ঠিকাদারের লাইসেন্স বাতিল

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে রাজশাহীতে প্রশাসনের কঠোর নজরদারি

দারুসায় দুদিনব্যাপী ঈদ উৎসব, গ্রাম্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত