মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৯, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকায় বিএনপি দলীয় নেতার্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. আব্দুল গফুর নামের এক ব্যক্তি ও তার পরিবার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নগরীর দোসর মন্ডল মোড়ে অনুরাগ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল গফুর বলেন, গত ৫ অক্টোবর রামচন্দ্রপুর এলাকার মো. বুলবুল স্বর্ণকার ভবানীপুর মৌজায় বড়গাছী ইউনিয়নে তার ১২ কাঠা জমি বিক্রি করিবে বলে আমার সাথে ১০ লক্ষ ৩০ হাজার টাকা দামদর হয়।

আমি ৫০ হাজার টাকা দিয়ে জমির মালিক বুলবুলের সাথে আমি বায়নানামা চুক্তি করি। পরদিন জমি রেজিস্ট্রি করে বাকি টাকা দেব। রেজিস্ট্রি করার দিন ৬ অক্টোবর জমির মালিক বুলবুল আমাকে ফোন করে রামচন্দ্রপুর হাটে ডাকেন। তার কথামত উক্ত স্থানে যাওয়ার পর পারিলা ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি সাজ্জাদ, পবা উপজেলার স্বোচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মুস্তাকিন রহমান, অরফে ছোট মুস্তাক, পবা উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, পারিলা ইউনিয়ন ১ নং ওর্য়াড সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মো. নাসির উদ্দীন, দেলোয়ার হোসেন এবং আশরাফুল ইসলাম-সহ অজ্ঞাত ব্যক্তিরা আমার কাছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে দেশীয় অস্ত্র সন্ত্র দেখিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। পরে সকাল ১১ টায় ঘটনার সময় রামচন্দ্রপুর হাটের ওপর আমার কাছে থেকে নগদ দুই লক্ষ টাকা এবং অগ্রণী ব্যাংকের চেকের পাতায় পঞ্চাশ হাজার টাকা লিখে নেই। সেই সাথে বলে আমি থানায় গেলে হত্যা করা হবে বলে হুমকি দেয় তাঁরা। আমি আমার পরিবার-পরিজনদের সাথে আলোচনা করে গত ২০ অক্টোবর পবা থানায় একটি লিখত আভযোগ করি। এই অভিযোগ তুলে নিতে এবং মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমিও একজন বিএনপি কর্মী। কিন্তু তাঁরা বিএনপি দলের নেতা- কর্মী হয়েও চাঁদাবাজি সহ অত্যাচারের মধ্যে রেখেছে আমাকে। নিরাপত্তা ও চাঁদার টাকা ফেরত চাই আমি। সেই সাথে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ওই এলাকায় লীজ নেয়া পুকুরের মালিককে মাছ ধরতেও দেয়নি তাঁরা। তাঁদের দাবি চাঁদা দিতে হবে তাছাড়া মাছ ধরতে দেবে না। অতি দ্রুত প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। আব্দুল গফুর আরও বলেন, কাছের মানুষরাও এখন অনেক কিছু অস্বীকার করছে কোন ঝামেলায় জড়াতে চাচ্ছেননা তারা। তাছাড়া চাঁদাবাজদের কাছে কেউ নিরাপদ নয়। জমি বিক্রেতা বুলবুলের সামেন চাঁদা দিতে বাধ্য হয়েছিলাম। বুলবুলের পথও আটকিয়ে ছিল। জমি বিক্রেতা বুলবুল জানান, আব্দুল গফুর টাকা পেতেন। সেই হিসেবে আরও কিছু টাকা যোগ করে তিনি আমার কাছ থেকে জমি কিনেছেন। টাকা লেনদেন সব সম্পন্ন আছে। এখন কে বা কারা তাঁর কাছ থেকে চাঁদা নিয়েছে জানিনা। এদিকে অভিযুক্তরা জানান, এমন কোন ঘটনা ঘটেনি। বুলবুল নামের এক ব্যক্তির কাছ থেকে গফুর জমি কেনাবেচা বাবদ টাকা লেনদেন করেছেন। এবিষয়ে পারিলা ইউনিয়নের বিএনপি নেতা রেজাউল করিম বলেন, টাকা পয়সা নিয়ে ঝামেলা শুনেছি। মীমাংসার জন্য বসার কথাও বলেছি। পবা থানার ওসি আমিরুল ইসলাম বলেন, আব্দুল গফুর থানায় অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে, তদন্ত ছাড়া বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে গায়ক-গায়িকার খোঁজে…

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৫ আসনের সাংসদ সদস্য

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

রাজশাহীতে পরকীয়ার বলি যুবলীগ কর্মী, প্রধান আসামিসহ গ্রেফতার ৫

স্ত্রীকে দিয়ে ব্লেকমেইল করে টাকা আদায়, এএসআই ক্লোজড

রাজশাহীতে জমি দখলের অভিযোগ জিয়া মঞ্চের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে

র‍্যাবের নতুন মুখপাত্র মুনীম ফেরদৌস

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাঘববোয়ালতো বটেই চুনোপুঁটিরাও ডেভিল হান্টে ছাড় পাবে না

আমেরিকাতেও নিউমোনিয়ার প্রকোপ! আক্রান্ত বহু শিশু, চিনের রোগ কি ঢুকে পড়ল?

কুপিয়ে তরুণের হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের দুই সমর্থক গ্রেফতার