সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৪, ২০২২ ১:০২ অপরাহ্ণ
পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক: জেলায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের পাঁচ সদস্যকে অত্যাধুনিক অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা পাবনার আটঘরিয়া উপজেলায় আত্মসমর্পণ করা সর্বহারা নেতা চাঞ্চল্যকর মুসা হত্যায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জেলার চাটমোহর উপজেলার কদমতলীর আব্দুল হাই সামাদের ছেলে সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ (২৫), আটঘরিয়ার নগরচাচকিয়া উত্তরপাড়ার নায়েব আলীর ছেলে একরাম হোসেন (২৫), আমিনপুর থানার চর দুর্গাপুরের কোরবান ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম (২৫), আতাইকুলা থানার সাদুল্লাহপুরের ফারাদপুর নতুনপাড়ার গফুর প্রামাণিকের ছেলে নাহিদুল ইসলাম শাকিল (১৯) এবং রাজবাড়ী জেলার চরভরাটের আজিজুল আয়নাল প্রামাণিকের ছেলে জালাল প্রামাণিক (২৮)।

পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে সর্বহারা নেতা মুসা খাঁ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে রোববার দিবাগত রাত ৩টার দিকে আতাইকুলার ফারাদপুর নতুনপাড়ার নাহিদের বাড়িতে সর্বহারাদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫ চরমপন্থীকে কোনও ধরনের রক্তপাত ছাড়াই গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি এসএমজি, এসএমজির ম্যাগাজিন, এসএমজির ১৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি ওয়ানশুটার গান, একটি শটগান, ৩২ রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ,একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা কার্তুজ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে নজিবুলের চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিল ২০১৯ সালে আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা মুসা খাঁ (২৮)। বিকাল ৫টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করে চলে যায়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ার শতবর্ষী ঐতিহ্যে মুগ্ধ ব্রুনেইর রাষ্ট্রদূত

কারাগার থেকে মুক্তি পেয়েই স্ত্রীর মরদেহ দেখতে ছুটে গেছেন চাঁদ

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজশাহীতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

অধ্যাপক তাহের হত্যার দুই আসামির ফাঁসি ২৫ জুলাই

বিএনপির বিদ্রোহী হাসান মামুনকে থামাতে নানা কৌশল নুরের

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু

রাজশাহী জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটি বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের চিঠি

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম করলে মার্কিন ভিসা বন্ধ : ব্লিংকেন

রাবি শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ