রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সীমান্তে রেড অ্যালার্ট জারি

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২০, ২০২২ ৭:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ সীমান্ত প্রাঙ্গণ থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানীতে। এছাড়া তারা যাতে সীমান্ত এলাকা দিয়ে অন্য দেশে পালাতে না পারে সেজন্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ওই দুই জঙ্গি পুলিশকে স্প্রে করে আগে থেকে প্রস্তুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তাদের ধরতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদেও গ্রেপ্তার পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই আসামিকে যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। তাদেরকে ধরার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার সব ব্যাপারে সতর্ক করা হয়েছে। খুব শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। আমরা বর্ডার এলাকাগুলোতে বলে দিয়েছি, তারা যেন পালিয়ে যেতে না পারে।

এদিকে, দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সারা দেশের আদালতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, আদালতের সামনে থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকার আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে করে জেএমবির দুই সদস্য পালিয়ে যায়। জানা গেছে, দুই জঙ্গিকে মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় জেএমবির দুই সদস্য পুলিশের চোখে-মুখে স্প্রে করলে তারা অপ্রস্তুত হয়ে যান। এই ফাঁকে জেএমবির ওই দুই সদস্য পালিয়ে যান।

সনি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

মেয়র পদে মনোনয়ন জমা দিলেন আ.লীগের প্রার্থী লিটন

রাজশাহীতে দুই বান্ধবীর হাতে শিশুশিক্ষার্থী আবরারের মর্মান্তিক মৃ’ত্যু

শেহনাজ গিলের বাবাকে খুনের হুমকি

রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান

চাকুরী দেওয়ার নাম করে ৪ লাখ টাকা প্রতারণা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মামলা

তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন

রাবির বিতর্কিত শিল্পকর্মের ব্যাখ্যা ‘দাঁড়িপাল্লা এখানে ওজনের যন্ত্র নয়, ৭১-বিরোধী গোষ্ঠীর প্রতীক’