সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে এনসিপির মিষ্টি বিতরণ ও বিএনপির আনন্দ মিছিল

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৭, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের নেতারা নগরের সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার’ স্লোগান দিতে থাকেন। এ সময় এনসিপির রাজশাহীর মহানগরের আহবায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় এনসিপির মহানগরের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে।

এদিকে এ রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। দুপুরে পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া ত্রিমোহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

সাংবাদিক আব্দুল আউয়ালের বাবা মজিবর রহমানের দ্বিতী মৃত্যুবার্ষিকী আজ

রাজশাহীতে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পুঠিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার

দেশের স্বার্থে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি ধর্মীয় নেতাদের

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

আবারো গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

রাজশাহীতে ডেভিল হান্টের ২ জনসহ গ্রেপ্তার ১২

হোটেল কক্ষে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ, পুলিশের ধারণা আত্মহত্যা

পূজা মণ্ডপে পুরোহিতের মৃত্যু