বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগানের মাটি খুঁড়তে গিয়ে পেলেন ৯ কোটি টাকার সোনা!

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৬, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: নিজের বাড়ির বাগানে সুইমিং পুলের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৯ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা পেলেন ফরাসি এক নাগরিক। গত মাসে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর নুভিল-সুর-সোনেতে এই ঘটনা ঘটে।

নুভিল-সুর-সোনে শহর পরিষদ জানিয়েছে, ওই ব্যক্তি গত মে মাসে খননকাজের সময় মাটির নিচে সোনা পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। প্রাপ্ত সোনার বার ও শতাধিক স্বর্ণমুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ মার্কিন ডলার বা ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা।

পরবর্তী সময়ে তদন্তে নিশ্চিত হওয়া যায়, সোনাগুলো কোনো প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ নয়। ফলে আইন অনুযায়ী পুরোটাই ওই ব্যক্তিকে নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়।

স্থানীয় সংবাদপত্র লে প্রোগ্রে জানিয়েছে, সেগুলোর মধ্যে ছিল পাঁচটি সোনার বার ও বহু স্বর্ণমুদ্রা, যা প্লাস্টিক ব্যাগে ভরে মাটির নিচে পোঁতা ছিল।

পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো বৈধভাবে অর্জিত ছিল ও ১৫ থেকে ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল।

শহর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে ব্যক্তি ওই জমির আগের মালিক ছিলেন, তিনি এখন আর বেঁচে নেই। ফলে কীভাবে এই সোনা বাগানের নিচে এলো, তা এখনো রহস্যই রয়ে গেছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

২৩ বছর পর বড় পর্দায় সিনেমা দেখল কাশ্মীরবাসী

প্রধান শিক্ষিকার মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক ব্যক্তির দুই বছর কারাদন্ড

১৫ বছর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি রাজশাহীতে গ্রেফতার

বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

রাজশাহী নগরীতে গম ক্ষেতে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরীমকে সংবর্ধনা দেবে সরকার

রাজশাহীতে তিন থানার অভিযানে ইয়াবা, অ্যালকোহল-চোলাই মদ ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৪