রবিবার , ২৩ এপ্রিল ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উল্টো পথে যেতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে পেটালেন যুবলীগ নেতা

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২৩, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়কে উল্টো পথে যেতে বাধা দেওয়ায় হাইওয়ে পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দরে এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতার নাম আপেল সরকার। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আপেল সরকার মোকামতলা বন্দরে তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্য তৌহিদ তাকে বাধা দেন। এতে আপেল সরকার ও তার সঙ্গে থাকা সঙ্গীরা পুলিশ সদস্য তৌহিদের পোশাকের কলার ধরে মারধর করেন ৷ পরে স্থানীয়রা এগিয়ে এসে তৌহিদকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে জানতে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আপেল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। এখনও কাউকে আটক করা হয়নি৷

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বললেন ‘আমাদের ওপর অনেক চাপ’

ওসির অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন, যুবদল নেতা নিজামের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে?

রাজশাহীতে প্রতারণা মামলায় কথিত সাংবাদিক চপল গ্রেফতার

রাজশাহী নগরীতে ভূয়া কাজীর জাল ভলিয়ম জব্দ, জেলা রেজিস্ট্রারের কাছে হস্তান্তর

কাজ না পেয়ে বিএমডিএর প্রকৌশলীকে লাঞ্ছিত, কক্ষ ভাঙচুর

রাজশাহী নগরীতে কোটি টাকার হেরোইনসহ দুইজন আটক, ট্রাক জব্দ

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন, ভোটের মাঠে শুরু কৌশলগত লড়াই

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-২