রবিবার , ৫ মে ২০২৪ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

প্রতিবেদক
সনি নিউজ
মে ৫, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক: বয়স ৩৯ হলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোল করার ধারাবাহিকতা। সৌদি প্রো লিগে আবারও হ্যাটট্রিক করেছেন তিনি।
তাতে ভর করে আল ওয়েদার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। চলতি মৌসুমে এটি পর্তুগিজ ফরোয়ার্ড চতুর্থ হ্যাটট্রিক, সবশেষ সাত ম্যাচে তৃতীয়।

আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলেন রোনালদো। এতে অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকেরই দায় বেশি। ১২ মিনিটে মার্সেলো ব্রোসোভিচের ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর প্রথমার্ধে আরও দুই গোলের দেখা পায় আল নাসর।

বিরতির পর ৫২ মিনিটে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ৮৮ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি আসে মোহাম্মদ আল ফাতিলের পা থেকে।

লিগে এনিয়ে ৩২ গোল করলেন রোনালদো। আর তিনটি গোল করলেই ছাড়িয়ে যাবেন সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করা আব্দেররাজ্জাক হামদাল্লাহকে। ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করেছিলেন আল নাসরের সাবেক এই ফরোয়ার্ড।

রোনালদো সেই রেকর্ড ভাঙার জন্য আরও চার ম্যাচ হাতে পাচ্ছেন। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে থাকা আল হিলাল।যুয২

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

ডিপিডিসিতে চাকরি, বেতন স্কেল ৫১,০০০, আবেদন ফি ১,৫০০

রংপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী

সিএনএনের বিরুদ্ধে মানহানি মামলা ট্রাম্পের

রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার

বিশ্বে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের মতো সহযোগিতা আর কোথাও নেই: র‌্যাব অধিনায়ক”

রাজশাহীতে ৩ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ইন্টার্নদের